ছাতকে টিলা কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে টিলা কাটার অপরাধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ইসলামপুর ইউনিয়নের কুমারদানি ও হাদাটিলায় অবৈধভাবে টিলা কাটা, পাথর মজুতকরণ ও পাথর বিক্রয়ের জন্য এ অভিযান চালানো হয়।
এ সময় এসব অপকর্মে জড়িত থাকার অপরাধে ফকিরটিলা গ্রামের প্রয়াত দানিশ আলীর ছেলে সাজিদুল ইসলাম (৩৭) কে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।
« জনগণের টাকায় ভোগবিলাস নয় : প্রধানমন্ত্রী (Previous News)
(Next News) সিলেটে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ »
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed