ছাতকে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে উচ্ছেদ অভিযানের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে অবৈধভাবে গড়ে উঠা ৩ শতাধিক স্থায়ী-অস্থায়ী স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত গোবিন্দগঞ্জ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ পয়েন্ট ও গোবিন্দগঞ্জ-ছাতক সড়কের উভয় পার্শ্বে গড়ে উঠা এসব স্থাপনা বোল ডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। ছাতক-গোবিন্দগঞ্জ ও সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রশস্তকণের লক্ষ্য সরকারী ভূমি থেকে দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে।
এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের উপ সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম। এসময় সুনামগঞ্জ ও ছাতক থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed