Main Menu

সিলেটে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরাবাজার এলাকার আগপাড়া থেকে চোরাই মোটরসাইকেলসহ আহাদ আহমদ নায়েদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় চোরাইকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সাও উদ্ধার করা হয়।

রোববার (২৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নায়েদ শাহপরাণ (রহ.) থানাধীন দত্তগ্রাম কালাটিলার মৃত ওসমান আলীর ছেলে। বর্তমানে আগপাড়া মৌসুমী ১০৪ নম্বর বাসায় থাকত।

তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।

Share





Related News

Comments are Closed