Main Menu

নিজ পোষা প্রাণীকে খুঁজে বেড়াচ্ছেন সিদ্দিক

বৈশাখী নিউজ ডেস্ক: নিজ পোষা প্রাণী আফ্রিকান গ্রে-প্যারটকে খুজে বেড়াচ্ছেন এক প্রাণী প্রেমিক মো. সিদ্দিকুর রহমান চৌধুরী। প্রায় মাস খানেক ধরে তিনি এ প্যারটিকে লালন-পালন করে আসছেন। ২৩ নভেম্বর বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে হারিয়ে যায় তার পোষা প্রাণীটি। ঐ দিন বিকেল বেলায় নিজ বাসার ছাদের উপর থেকে হারিয়ে যায় এই গ্রে-প্যারটটি। আত্মীয়স্বজন সহ অনেক সম্ভাব্য জায়গায় খোঁজাখুজি করেও কোন লাভ হয়নি তার। এরপর তিনি অপেক্ষার প্রহর গুনছেন কোন এক হৃদয়বান ব্যক্তি যদি তার এই পোষাপ্রাণীটিকে ফিরিয়ে দেন।

মো. সিদ্দিকুর রহমান প্রাণীর প্রতি তার এই গভীর ভালোবাসার কথা বলতে গিয়ে তিনি জানান, খুব ছোট্ট বেলা থেকেই আমার প্রাণীর প্রতি ভালোবাসা রয়েছে। এই ভালোবাসার টানে একটি ছোট্ট প্রতিষ্ঠান গড়ে তুলি। আমার অনেক শখের পোষা প্রাণী ছিল গ্রে-প্যারটটি। প্রতিদিন আমি বাসায় গিয়ে তার সাথে খেলা না করলে সে কোন ধরনের খাবার খায় না, আমার হাতেই তাকে খাবার খাইয়ে দিতে হয়। আমার মনে হয় তার প্রতি আমার অঘাত ভালোবাসা জন্মেছে, তাইতো সে আমার সাথে বন্ধুর মতো আচরণ করে। তিনি বলেন, প্রাণীরা কখনো উপকার ছাড়া মানুষের ক্ষতি করে না। তাই সমাজের হৃদয়বানদের কাছে আমার অনুরোধ প্যারটটি পেলে ০১৭২২ ৫৫৪৪৩৩, ০১৭১০ ৭০৫৭৭৮ নাম্বারে যোগাযোগ করুন।

Share





Related News

Comments are Closed