সাংবাদিক সৈয়দ বাপ্পীকে হত্যার হুমকি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাকারবারিদের নিয়ে তথ্যভিত্তিক একাধিক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক সৈয়দ বাপ্পীকে হত্যার হুমকি দিয়েছেন অবৈধ পণ্যের আলোচিত ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী আলী হোসেন (৩২)। এ ব্যাপারে নিজের নিরাপত্তার জন্য এসএমপি’র এয়ারপোর্ট থানায় সাংবাদিক সৈয়দ বাপ্পী একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং-৯৪০ (২৩.২২.২৯ইং)।
ডায়েরি সূত্রে জানা গেছে, অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজমিরর২৪ডটকমে গত ক’দিন থেকে সিলেটের চোরাকারবারিদের নিয়ে তথ্যভিত্তিক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হয়। এসকল প্রতিবেদনে অবৈধ পণ্যের আলোচিত ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী আলী হোসেনের নাম চলে আসে। এরই জের ধরে গত ক’দিন থেকে দক্ষিণ সুরমার কুশিঘাট এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে আলী হোসেন (৩২) লোকমুখে বলে বেড়াচ্ছেন সাংবাদিক সৈয়দ বাপ্পীকে ‘ফিটিং মামলায়’ জেলে ডুকাবেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২০ নভেম্বর বুধবার বিকেল ৪টা ৩৫ মিনিটে আলী হোসেনের ব্যবহৃত Ali Sarkar নামক ফেসবুক আইডি থেকে Syed Bappi ফেসবুক আইডিতে হত্যার হুমকি দেয়া হয়।
হুমকিতে বলা হয়-বাপ্পী বেশি বারাবারি হয়ে যাচ্ছে। এখনও সময় আছে ভালো হয়ে যাও নাহলে লেখার মতো হাত, বলার মতো মুখ, দেখার মতো চোখ থাকবে না। পারলে আমার সাথে গোপণে দেখা করো।
বিষয়টি নিয়ে সাংবাদিক সৈয়দ বাপ্পী বলেন- সিলেটে চোরাকারবারিদের নিয়ে তথ্যভিত্তিক একাধিক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করায় আলী হোসেনের তার ব্যবহৃত Ali Sarkar নামক ফেসবুক আইডি থেকে আমাকে হত্যার হুমকি দিয়েছেন। আমি এনিয়ে চিন্তিত। যে-কোনো সময় আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপর আলী বাহিনী হামলা করতে পারে। তাই ভবিষ্যত চিন্তা করে থানায় এই বিষয়ে সাধারণ ডায়েরী করেছি।
তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed