বিশ্বনাথে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক যুক্তরাজ্য প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। উপজেলা সদরের ডাকবাংলা রোডস্থ যুক্তরাজ্য প্রবাসী আলী আকবরের বাসায় এঘটনা ঘটে।
প্রবাসীর ভাগিনা জাহেদ আহমদ জানান, বাসায় প্রবাসী আলী আকবরের মা সহ পরিবারের সদস্যদের নিয়ে থাকেন তিনি। গত ১১ নভেম্বর বিকেলে বাসার কলাপসিবল গেইট ও দরজা তালাবন্ধ করে পরিবারের সকল সদস্য তাদের গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার মহানন্দ গ্রামে যান। এই সুযোগে বাসার দরজার তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে চুরেরা আলমারিতে থাকা দুটি স্বর্ণের আংটি, মূল্যবান কাপড় ও বাথরুমে লাগানো স্যানেটারীর মালামাল চুরি করে নিয়ে যায়।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে পরিবারের সদস্যরা বাড়ি থেকে বাসায় ফিরে দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা ও আসবাবপত্র এলোমেলোভাবে পড়ে আছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed