Main Menu

কেনিয়ায় ভূমিধসে নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার পশ্চিমাঞ্চলের পোকোট কাউন্টিতে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে ২৯ জন নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ভূমিধসে নিখোঁজদের সন্ধান করছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (২৩ নভেম্বর) ভূমিধসে চাপা পড়ে নিহতদের মধ্যে অন্তত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে সাত শিশুর মরদেহ রয়েছে।

দেশটির কর্মকর্তারা বলেছেন, পোকোটের নয়্যারকুলিয়ান ও পারুয়া গ্রামে তীব্র বর্ষণের কারণে ভূমিধসে তাদের প্রাণহানি ঘটেছে। তবে উদ্ধার অভিযান বৈরী আবহাওয়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে। দেশটিতে বন্যায় যে এলাকায় সেতু ভেসে গেছে আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছি। এখনও বৃষ্টি হচ্ছে। গাছপালা, কাদা এবং অন্যান্য ধ্বংসাবশেষ রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে।

Share





Related News

Comments are Closed