সিলেটে দুই মোটরসাইকেল চোর আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
আটককৃতরা হলো, গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের সরফ উদ্দিনের ছেলে রাহাত তালুকদার মুন্না (২১) ও একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে আদনান হানিফ (২২)। তাদের দেওয়া তথ্যমতে, চোরাইকৃত মোটর সাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে চুরির ঘটনা স্বীকারও করেছে এ দুই আসামি।
পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি ডিসকভার মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে অভিযানে নামে কোতোয়ালি পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ ফকিটিলা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে।
এসময় পুলিশের হাতে ধরা পড়ে চোরচক্রের দুই সদস্য। পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া চোরদ্বয় মোটরসাইকেলটি চুরির দায় স্বীকার করে।
শুক্রবার তাদের মেট্টোপলিটন আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালতে তারা উভয়ে ১৬৪ ধারায় চুরির ঘটনা স্বীকার করে।
আদালতে তাদের জবানবন্দির বরাত দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা জানান, চুরির ঘটনায় আটক দু’জনসহ চার জন জড়িত রয়েছে বলে তারা আদালতকে জানিয়েছে। আদালতে তারা এও জানায়, আগে থেকে মোটরসাইকেলটি চুরির প্রস্তুতি স্বরূপ নকল চাবি বানিয়ে রাখে। এরপর ঘটনাস্থল কমিউনিটি সেন্টারে আরেক বন্ধুকে দিয়ে মোটরসাইকেলের মালিককে ব্যস্ত রেখে তারা ডিসকভার মোটর সাইকেলটি চুরি করে।
তিনি বলেন, যদিও গ্রেফতার হওয়া দু’জন এটাই তাদের প্রথম চুরি বলে পুলিশের কাছে স্বীকার করেছে। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়া চুরির ঘটনায় জড়িত অপর আসামিদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে, বলেন ওসি।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed