রাজস্থানে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু ও পাঁচ নারী রয়েছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এ কথা জানান। বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
নাগুয়ার জেলার ডেপুটি পুলিশ সুপারিন্টেনডেন্ট এন আর চৌধুরী টেলিফোনে সিনহুয়াকে বলেন, ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলী মহারাষ্ট্র রাজ্যের লাটুর জেলা থেকে তীর্থযাত্রীরা উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের হিসার জেলার একটি তীর্থস্থান দেখতে যাচ্ছিল।
নাগুয়ার জেলার ডেপুটি পুলিশ সুপারিন্টেনডেন্ট জানান, চালক বাসটির নিয়ন্ত্রণ হারানোর পর রাজস্থানের নগৌড় জেলার কৃষ্ণগড়-হনুমানগড় মহাসড়কে একটি মিনিবাস সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেলে শুক্রবার স্থানীয় সময় ভোররাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, নগৌড় জেলার কুচামান নগরীর কাছে এ দুর্ঘটনা ঘটে।
ডেপুটি পুলিশ সুপারিন্টেনডেন্ট এন আর চৌধুরী জানান, আহতদের মধ্যে চারজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রাখা হলেও মারাত্মকভাবে আহত ছয়জনকে রাজ্যের রাজধানী জয়পুরের একটি বিশেষ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed