জগন্নাথপুরে আমন ধানের বাম্পার ফলন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অগ্রাহায়ন মাসের শুরু থেকে ধান কাটা শুরু হওয়ায় কৃষকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। হাওরজুড়ে এখন পাকা আধাপাকা ধানের শীষ দোলছে।
জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮১৬০ হাজার হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি আমন মৌসুমের শুরু থেকে উৎসাহ নিয়ে আমন ধান কাটার কাজ শুরু করেছেন কৃষকরা।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে কৃষকরা তাদের চাষাবাদকৃত ধান কাটা নিয়ে ব্যাস্ত। উৎসাহ নিয়ে কাটা-মাড়াইয়ের কাজ শুরু করলেও বাদ সেধেছে বাজারে ধানের দাম। বর্তমান বাজারে ধানের দাম কেমন হবে তা নিয়ে কৃষকদের মনে হতাশা ও সংশয় দেখা দিয়েছে। এবারে বর্ষা মৌসুমে সঠিক সময়ে বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভাল হবে বলে তাদের মধ্যে কিছুটা আশার সঞ্চার দেখা দিয়েছে। এজন্য ধানের কাঙ্খিত উৎপাদন ভাল হবে বলে তারা ধারনা করছেন। আমন পাকার সময়ে কিছু জমিতে পোকামাকড়ের আক্রমন হলেও এবারে ধানের ফলন ভাল হবে বলে কৃষকরা মনে করছেন। গত বছরের থুলনায় বিঘাপ্রতি ৫-৬ মন ধান বেশী হবে বলে কৃষকরা বলছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, জগন্নাথপুর উপজেলায় এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৭৯০০ হেক্টর। তার মধ্য লক্ষ্যমাত্রার চেয়ে ৮১৬০ হেক্টর আবাদ হয়েছে। এবার নতুন করে বাড়ি বাড়ি গিয়ে কৃষকের লিষ্ট তৈরী করায় আমন ধান সংগ্রহ করতে সমস্যা হবে না, প্রকৃত কৃষকেরা গোদামে ধান দিতে পারবে। কৃষকরা ধানের দাম ভাল পাবেন বলে তিনি আশা করছেন। এ ব্যাপারে সংশয়ের কিছু নেই বলে তিনি জানান।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed