মাধবপুরে ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনগর নামক স্থানে ট্রাক ও বাসের সংঘর্ষে খালেক মিয়া (৪২) নামে একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ওইদিন সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো -ন-১৫-৯১১৯) বাখরনগর এলাকায় গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝে ঘুড়ে যায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপ গাড়ীতে থাকা কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার তেলিয়াগান্দি গ্রামের চাঁদ আলীর ছেলে খালেক মিয়া ঘটনাস্থলেই মারা যান।
আহত ইউনুছ আলী (৪১) ও লিচু মিয়া (৪৪) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed