Main Menu

জৈন্তাপুরে ২৭টি ভারতীয় মহিষ আটক

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল বাঘছড়া এলাকা হতে ২৭টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি।

১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার হযরত এর নেতৃত্বে শুক্রবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের বাঘছড়া এলাকা হতে ২৭ টি ভারতীয় মহিষ আটক করা হয়।

এলাকাবাসী জানান চোরকারবারী দলের সদস্য লালাখাল কলিঞ্জিবাড়ী গ্রামের সাদ্দাম এবং লাল গ্রামের জালাল উদ্দিনের নেতৃত্বে ভারত হতে অবৈধ পথে মহিষ গুলো নিয়ে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি অভিযান চালিয়ে এসব মহিষ আটক করে। এসময় চোরাকারবারি দলের সদস্যরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মহিষ ফেলে পালিয়ে যায়।

এলাকাবাসী আরও জানান চোরাকারবারীরা লালাখাল সীমান্তের জালিয়াখলা, লালাখাল, তুমইর, জঙ্গীবিল, ইয়াংরাজা, বালিদাঁড়া, বাঘছড়া দিয়ে প্রতিদিন শত শত বস্তা মটরশুটি, রসুন, মসুরি ডাল, চানা ডাইল, স্বর্ণের বার পাচার করে আসছে।

অপরদিকে ভারত হতে বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোনসেট, বিভিন্ন ব্যান্ডের মদ, ইয়াবা, বিভিন্ন ব্যান্ডের সিগারেট, নাছির বিড়ি, হরলিক্স, কসমেটিক্স, নিন্মমানের চা-পাতা ও শত শত গরু-মহিষ বাংলাদেশে প্রবেশ করছে।

এবিষয়ে ১৯ বিজিবি’র সিও (কমান্ডিং অফিসার) লে.কর্নেল আবু সাঈদ এ প্রতিবেদককে জানান, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রন করতে প্রতিদিন বিজিবি অভিযান পরিচালনা করছে। ২২ নভেম্বর দুপুরে ২৭টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed