লন্ডনে গুলিবিদ্ধ বিশ্বনাথের হিরণ আলীর মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি: যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ বিশ্বনাথের প্রবাসী হিরণ আলী (৪০) মারা গেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এর আগে গত মঙ্গলবার রাতে (১৯ নভেম্বর) পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের নেলসন স্ট্রিটে নিজ ঘরের সমানে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন এ প্রবাসী। দুস্কৃতকারীরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়।
হিরণ আলী বিশ্বনাথ উপজেলার বৈদ্যকাপন (উজান মসলা) গ্রামের মরহুম ইরপান আলী পুত্র। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন। তিনি এক মেয়ে ও এক ছেলের জনক।
জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় (যুক্তরাজ্য সময়) পরিবারের সদস্যদের জন্য বাইরে থেকে খাবার কিনে ঘরে প্রবেশের মুহুর্তে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুস্কৃতকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় হিরণ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় গুলি লাগায় তখনই হিরণ মিয়ার ব্রেইন ড্যামেজড হয়ে যায় বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তাররা তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে দুইদিন বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। অবশেষে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় অক্সিজেন খুলে নিলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় বলে হিরণ মিয়ার চাচাতো ভাই ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মো. মিছবাহ উদ্দিন জানান।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed