জকিগঞ্জে নির্যাতনকারী সেই মেম্বার আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে আফজাল মিয়া নামের এক যুবককে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনকারী ইউপি মেম্বার আব্দুস সালামকে আটক করেছে পুলিশ। এছাড়াও এই ঘটনার সহযোগী সন্দেহে আরও দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সিলেটের কানাইঘাট থেকে তাকে আটক করে পুলিশ। আটকের খবর নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকা কাড়াবাল্লা থেকে তাকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার জানান, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় একজন ইউনিয়ন পরিষদ সদস্য সামাজিক বিচারের নামে বাঁশে ঝুলিয়ে এক ব্যক্তিকে বেধড়ক পেটাচ্ছেন। সামাজিক বিচারের নামে কাউকে অভিযুক্ত করে এ ধরনের মারধর আইন বহির্ভূত ও জঘন্য কাজ। ঘটনাটি আমাদের নজরে আসামাত্রই আমরা অনুসন্ধানে নামি। অনুসন্ধানে জানা যায় যে, ঘটনাটি ৪/৫ মাস পূর্বের। ইতোপূর্বে এ ঘটনা সংক্রান্ত কোন তথ্য বা অভিযোগ থানা পুলিশকে অবহিত করা হয়নি।
তিনি জানান, ভিডিওটি দেখার পর তাৎক্ষণিক ভুক্তভোগী আফজাল মিয়ার সঙ্গে যোগাযোগ করে মামলা করার অনুরোধ করি। অদ্য তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে জকিগঞ্জ থানায় মামলা নং-২৪ তারিখ-২১.১১.২০১৯ রুজু করা হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত সালাম মেম্বার এবং তার সহযোগীদের গ্রেপ্তারে বুধবার রাত থেকে দফায়-দফায় বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ভারতে পালিয়ে যাবার প্রাক্কালে কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা কারবাল্লা নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
পুলিশ সুপার আরও জানান, এছাড়াও যার বাড়িতে ঘটনা সেই এবাদ মেম্বার এবং যে ব্যক্তিরা তার পায়ে রশি বেঁধেছিল সেই আনোয়ার হোসেন ও মো. শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।
মোহাম্মদ ফরিদ উদ্দিন আরও জানান, আব্দুস সালামের অন্যান্য অপরাধ সংক্রান্ত তথ্য উদঘাটনের জন্য এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের স্বার্থে শুক্রবার আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।
নির্যাতনের শিকার আফজাল মিয়া জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলশাহ ইউনিয়নের আটগ্রাম গুচ্ছগ্রামের বাসিন্দা।
সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, মেম্বার আবদুস সালামের বিরুদ্ধে নির্যাতনের আরও অনেক অভিযোগ রয়েছে। গত ১২ নভেম্বর আব্দুস সালাম বিচারের নামে স্থানীয় আব্দুল মান্নান নামের একজনকে জনসম্মুখে নির্যাতন করেন। এই অপমান সহ্য করতে না পেরে মান্নান বিষ খেয়ে আত্মহত্যা করেছেন- এমন একটি অভিযোগও এসেছে পুলিশের হাতে। তিনি জানান, মারধরের অভিযোগও তদন্ত করছে পুলিশ। এর মধ্যেই এই ভিডিওটিও পাওয়া গেছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed