কানাইঘাটে ১৬দিন ধরে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট বাজার থেকে আলিম উদ্দিন (২৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ৫ নভেম্বর মঙ্গলবার তিনি নিখোঁজ হন। এ ঘটনায় নিখোঁজের বড় ভাই নুর উদ্দিন কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ৬১৮, তারিখ১৩.১১.২০১৯ইং।
নিখোঁজ আলিম উদ্দিন কানাইঘাট উপজেলার কুওরগড়ি গ্রামের মৃত ইলিয়াছ আলীর পুত্র।
জিডিতে নুর উদ্দিন উল্লেখ করেন- গত ৫ নভেম্বর নিখোঁজ আলিম উদ্দিন কানাইঘাট বাজারে খরচ করতে আসে। রাত ১০টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোন দুটি বন্ধ পাওয়া যায়। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আলিম উদ্দিনের গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, মুখে দাড়ি আছে।
নিখোজের সময় তার পরনে ছিল লুঙ্গি ও কালো শার্ট। কেউ তার সন্ধান পেলে বড় ভাই নুর উদ্দিনের ০১৭৪৪২৬৯৬৯২ মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed