বিশ্বনাথে পলাতক ১১ আসামি গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের বিশেষ অভিযানে পলাতক ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার বৈরাগীগাঁও গ্রামের মৃত নজারত খানের ছেলে গুলচন খান, গুলচন খানের ছেলে দুলাল খান, আলাল খান, হেলাল খান, একই গ্রামের মৃত নজারত খানের ছেলে হুছন খান, হুছন খানের ছেলে আবদুল খান, উপজেলার সাঙ্গারাই গ্রামের আবদুল হাসিমের ছেলে মোঃ জামাল, একই গ্রামের মনির উদ্দিনের ছেলে শাহিন মিয়া, মেয়ে জুসনা বেগম, উপজেলার শেখেরগাঁও গ্রামের মাহমদ আলীর ছেলে কবির মিয়া, ছত্রিশ গ্রামের জমির উদ্দিনের ছেলে কাবিল উদ্দিন।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান, এএসআই সাইফুর রহমানের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্ডভুক্ত পলাতক ১১ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা রয়েছে। আর এসব মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, গ্রেপ্তারকৃত পলাতক ১১ আসামিকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed