Main Menu

জৈন্তাপুরে ১৬টি ভারতীয় মহিষ আটক

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল তুমইর এলাকা হতে ১৬টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিি।

জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের তুমইর এলাকা হতে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্পের টহল টিম মঙ্গলবার দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ১৬টি ভারতীয় মহিষ আটক করে।

এলাকাবাসী জানান ভারত হতে তুমইর এলাকা দিয়ে চোরকারবারী দলের সদস্য আমিন, ফারুক এবং জালালের নেতৃত্বে ভারতীয় মহিষ নিয়ে বাংলাদেশে প্রবেশের পর পরই বিজিবি অভিযান চালায়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মহিষ ফেলে চোরাকারবারী দলের সদস্যরা পালিয়ে যায়। এলাকাবাসী আরও জানায় লালাখাল সীমান্তের জালিয়াখলা, লালাখাল, তুমইর, জঙ্গীবিল, ইয়াংরাজা, বালিদাঁড়া, বাঘছড়া দিয়ে প্রতিদিন শত শত বস্তা মটরশুটি, আমদানীকৃত রসুন, মসুরি ডাল, চানা ডাইল, স্বর্ণের বার পাচার করে আসছে।

অপরদিকে ভারত হতে বিভিন্ন ব্যান্ডের মদ, ফেন্সিড্রিল, ইয়াবা, বিভিন্ন ব্যান্ডের সিগারেট, নাছির বিড়ি, সুপারি, মোবাইল, হরলিক্স, কসমেট্রিক্স, নিন্ম মানের চা-পাতা ও শত শত গরু-মহিশ চোরাকারবারীরা আমদানী করে আসছে। তবে বিজিবি’র বিভিন্ন অভিযানে কিছু সংখ্যক চোরাই পণ্য আটক হলেও চেরাকারবারীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

১৯ বিজিবি’র সিও (কমান্ডিং অফিসার) লে.কর্নেল আবু সাঈদ জানান, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রন করতে প্রতিদিন বিজিবি অভিযান পরিচালনা করছে। ১৯ নভেম্বর গভীর রাতে ভারত হতে চেরাইপথে নিয়ে আসা ১৬টি মহিষ আটক করা হয়।

Share





Related News

Comments are Closed