সিলেটে ২৭৯টি ভারতীয় মোবাইল ফোনসহ আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে ভারতীয় ২৭৯টি এনড্রয়েড মোবাইল ফোন, দুইটি প্রাইভেট কার, একটি মোটর সাইকেলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- নগরীর পশ্চিম শাহীঈদগাহ অন্তরঙ্গ ৬৮ নম্বর বাসার মোশাররফ হোসেন খান (৩৮), দক্ষিণ সুরমার কায়েস্তরাইলের জাহাঙ্গীর হোসেন (৩৪), কাজিটুলা মক্তবগলির ৪৪ নম্বর হাফিজ মঞ্জিলের ফারুক মিয়া (৩৬) ও মাদরাসা রোডের মাহমদ আলীর বাসার জহিরুল ইসলাম সোহাগ (৩৯)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা জানান, গত শনিবার নম্বরবিহীন একটি এক্সিও প্রাইভেট কার তেমুখী বাইপাসের কাছ থেকে পুলিশ উদ্ধার করে। পরে পুলিশ জানতে পারে ওই প্রাইভেট কারে করে ভারত থেকে আনা এনড্রয়েড মোবাইল ফোনের চালান নিয়ে যাওয়া হচ্ছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অন্য একটি প্রাইভেট কারে মোবাইল ফোনগুলো স্থানান্তর করে নিয়ে যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে চোরাকারবারে ব্যবহৃত সাদা রঙের আরেকটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল আটক কওে পুলিশ। একই সাথে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাকারবারের সাথে জড়িত ৪ যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় ২৭৯টি এনড্রয়েড মোবাইল ফোন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed