Main Menu

স্কুলড্রেস না পরায় নগ্ন করে ক্লাস নিল শিক্ষক!

আন্তর্জাতিক ডেস্ক: স্কুলে নির্ধারিত স্কুলড্রেস না পড়ে আসায় শিক্ষার্থীদের ‘প্যান্ট খুলে নগ্ন করে’ ক্লাস করানোর অভিযোগ উঠেছে এক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এমনকি ক্লাস শেষে শিক্ষার্থীদের নগ্ন অবস্থাতেই বাড়িতে পাঠানো হয়।

এমন ঘটনা ঘটেছে ভারতের একটি ইংরেজি মাধ্যম স্কুলে। সোমবার (১৮ নভেম্বর) বীরভূমের বোলপুরে এই ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রায় ৩০ জন শিক্ষার্থীকে নগ্ন করে ক্লাস করানো হয়। সারাদিন এভাবেই স্কুলে থাকে ওই শিক্ষার্থীরা। তারপর সেভাবেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ দাবি করে, তারা স্কুলের ইউনিফর্ম পরে আসেনি।

এই ঘটনা সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। এই ঘটনায় মঙ্গলবার শান্তি নিকেতন থানায় লিখিত অভিযোগ করেন তারা। বিক্ষোভও দেখাতে থাকেন তারা।

বিষয়টি ‘মিটমাট’ করতে শেষে শান্তিনিকেতন থানায় গিয়ে ক্ষমা চেয়ে নেন প্রিন্সিপ্যাল। তবে আজ সকাল থেকে ফের স্কুলে এসে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা। এই ঘটনার জন্য প্রিন্সিপ্যালকে সরানোর দাবি জানান তারা।

Share





Related News

Comments are Closed