বেশি দামে লবণ বিক্রি, ৫ দোকানীকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে পাঁচটি দোকানে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহ।
অভিযানে নগরীর কাজীটুলায় জনতা স্টোরকে ৩ হাজার, শাহী ঈদগাহে বেগম স্টোরকে ৩ হাজার, ধানসিড়ি এলাকার রুবেল স্টোরকে ২০ হাজার, আব্দুল্লাহ স্টোরকে ৭ হাজার ও আম্বরখানার ফরিদ স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দোকানে মূল্যতালিকা না থাকায় শাহপরাণে সাফা স্টোরকে ৪ হাজার টাকা ও অলক স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে পৃথক অভিযানে ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম নগরের বালুচর বিসমিল্লাহ স্টোরকে ৭ হাজার টাকা, মেডিসিন স্টোরকে ৩ হাজার টাকা ও নাহার মেডিসিন স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed