Main Menu

দক্ষিণ সুরমায় নবান্ন উৎসব পালন

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আব্দুল্লাহপুর সিআইজি (ফসল) সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সোমবার (১৮ নভেম্বর) জালালপুরে সমিতির উৎপাদন প্রকল্প মাঠে নবান্ন উৎসব পালন করা হয়েছে।

Manual8 Ad Code

সমিতির সভাপতি মোঃ ছুরাব আলীর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নির্মল কুমার পালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অব:) বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, নীরেশ চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র চন্দ। এছাড়াও বক্তব্য রাখেন দৌলতপুর সি.আই.জি (ফসল) সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক গোকুল রঞ্জন দত্ত।

সভায় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফারুক আহমদ ও সাহিদা সুলতানা, জাপা সি.আই.জি (ফসল) সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল লতিফ, কয়ছর আহমদ, মনির মিয়া, জমির মিয়া, মজনু মিয়া, ময়না মিয়া, রিয়াজ উদ্দিন, আব্দুল ওয়াদুদ, আব্দুল মতিন প্রমুখ।

Manual5 Ad Code

সভায় কৃষকদের বিরাজমান সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগী কামনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র চন্দসহ উপস্থিত কৃষকবৃন্দ।

Manual5 Ad Code

কৃষকদের সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী। তিনি বলেন, কৃষকরা দেশের প্রাণ। তাই কৃষিকে এগিয়ে নিতে প্রকৃত কৃষকদের সহায়তা করছে সরকার। তাছাড়াও কৃষকদের বিরাজমান সব সমস্যার ব্যাপারে কৃষি কর্মকর্তার আলাপ করে খুবই শীঘ্রই এসব সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code