সিলেটে টিসিবির পেঁয়াজ কিনতে গিয়ে গুলিবিদ্ধ ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে টিসিবির ট্রাক থেকে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে গিয়ে ধাক্কাধাক্কির সময় পুলিশের ‘মিস ফায়ারে’ নারী-পথচারীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
আহত পথচারী চন্দ্রকান্ত সিংহকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষনিক ভাবে আহত নারীর পরিচয় জানা যায়নি।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর রিকাবিবাজারের কবি নজরুল অডিটোরিয়ামের সামনে এই ঘটনা ঘটে। এসময় আরও কয়েকজন আহত হন।
সিলেট কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) রিতা আক্তার জানান, শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ৫ জন করে ক্রেতাকে অডিটোরিয়ামের গেইট দিয়ে ভেতরে প্রবেশের সুযোগ দিচ্ছিল। এর মধ্যে পেছন থেকে ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ বাঁধা দেয়। এ সময় লোড করা একটি শর্টগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার পর থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগে ৪৫ টাকা কেজি দরে রিকাবিবাজার পয়েন্টে পেঁয়াজ বিক্রি শুরু হয়। হটাৎ ভিড়ের মধ্য থেকে ধাক্কাধাক্কি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিতে পুলিশের পক্ষ থেকে লাইন সাজাতে গিতে অনাকাঙ্ক্ষিত এ ঘটনাটি ঘটে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ নভেম্বর) সিলেট শহরতলীর বটেশ্বর বাইপাস এলাকায় র্যাব-৯ পরিচালিত একটি অভিযানে এক ট্রাক পেঁয়াজ উদ্ধার করা হয়। পেঁয়াজগুলো ভারত থেকে সিলেটের তামাবিল বর্ডার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় আমদানির কাগজ দেখাতে না পারায় ট্রাক ও পিয়াজ জব্দসহ দুইজনকে আটক করা হয়। র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, ৭ হাজার ২ শত কেজি পেঁয়াজ বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা।
পরে এই পেঁয়াজগুলো প্রথমে নিলামে ওঠানোর কথা থাকলেও পরবর্তীতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে বিক্রি করার সিদ্ধান্ত হয়।
এদিকে, সোমবার সকাল ১০টা থেকে নগরের কবি নজরুল অডিটোরিয়াম এলাকা, কিন ব্রিজের মোড় ও বঙ্গবীর রোডের মার্কাস পয়েন্টে ৩টি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু হয়। নির্ধারিত সময়ের অনেক আগে থেকে লোকে লোকারণ্য হয়ে ওঠে পেঁয়াজ বিক্রির পয়েন্টগুলো। এসময়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।
টিসিবি সিলেটের ইনচার্জ মো. ইসমাইল মজুমদার বলেন, সকাল থেকেই আমরা খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছি। আমাদের ডিলার সরকার নির্ধারিত মূল্যে নগরের ৩টি পয়েন্টে ৩টি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed