বিশ্বনাথে জালিয়াতি মামলার আসামী গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে জেএসসি পরীক্ষার প্রবেশপত্র জালিয়াতি মামলার এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শিপন মালাকার (২৮) উপজেলা সদরের পুরানবাজারস্থ রণজিত মালাকারের মালিকানাধীন ‘রাখি কম্পিউটার এন্ড ষ্ট্রেশনারী সামগ্রীর’ কর্মচারী ও দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের নান্ঠু মালাকারের পুত্র। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানার মামলা নং ২ রয়েছে। ২(১১) ১৯ইং।
পুলিশ জানায়, শিপন মালাকার জেএসসি পরীক্ষায় জাল প্রবেশপত্র তৈরী করে দিয়েছিলেন এক ছাত্রকে। এ ঘটনায় গত ২ নভেম্বর বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইনট্রাক্টর বিশ্বজিৎ দেব বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর বুধবার বিশ্বনাথ থানার এসআই রত্না বেগম একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে জালিয়াতি মামলার আসামী শিপন মালাকারকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, জালিয়াতি মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed