গাজীপুর থেকে অপহৃত বালিকা সিলেটে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের চান্দুরা চৌরাস্তায় নানির সাথে কেনাকাটায় বেরিয়ে গত ৩১ অক্টোবর অপহৃত হয় ১০ বছরের এক বালিকা। অপহরণের পর সিলেটে এনে ওই বালিকাকে ধর্ষণ করে অপহনকারীরা। বালিকার পরিবারের কাছে মুক্তিপণও দাবি করে তারা।
অপহরণের ১২ দিন পর মঙ্গলবার মধ্যরাতে অপহৃত কিশোরীকে উদ্ধার ও এক অপহারণকারীকে গ্রেপ্তার করে র্যাব। বুধবার দুপুরে সংবাদ সম্মেলণন করে এ তথ্য জানান র্যাব-৯ এর উপ অধিকনায়ক মেজর শওকাতুল মোনায়েম।
সিলেটে র্যাব-৯ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মেজর শওকাতুল মোনায়েম, ৩১ অক্টোবর কেনাকাটায় বেরোনোর পর ওই বালিকা ও তার নানীকে ফুসলিয়ে পাশের একটি রেস্টুরেন্টে নাস্তা করাতে নিয়ে যায় দুই অপরিচিত যুবক। এসময় নাস্তার সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে দেয় তারা। পরে নানির জ্ঞান ফিরলে দেখতে পান নাতনি পাশে নেই। নিজের মোবাইল ফোনও নেই। এরপর ওই নানি পাশের আরেকজনের মোবাইল ফোন থেকে নিজের মোবাইলে ফোন দিলে অপহরণকারীদের একজন কল ধরে নাতনিকে ফিরিয়ে দিতে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ব্যাপারে গত ৭ নভেম্বর নানি বাদি হয়ে গাজীপুরের বাসন থানায় একটি মামলা করেন।
মেজর শওকাতুল মোনায়েম বলেন, মঙ্গলবার মধ্যরাতে র্যাব-৯ এর সিনিয়র এএসপি সত্যজিত কুমার ঘোষের নেতৃত্বে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নিশ্চিন্তপুর থেকে ওই বালিকাকে উদ্ধার করে র্যাব। এসময় তাহের আলী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাহের অপহণকারী চক্রের সদস্য বলে জানায় র্যাব। সে নিশ্চিন্তপুরের মুজিবুর রহমানের ছেলে।
মেজর শওকাতুল মোনায়েম বলেন, উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে অপহৃত বালিকা তাকে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed