বিশ্বনাথে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে অগ্নিকান্ডে এক দিনমজুরের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর পশ্চিম পাড়া গ্রামের দিনমজুর আলখাছ আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের ঘটনায় দিনমজুর পরিবারের টিনসেটের বসতঘরসহ মামালাল পুড়ে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানান।
বিষয়টি নিশ্চিত করে খাজাঞ্চী ইউনিয়নের মুফতির বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান রানা জানান, আলখাছ আলী একজন দিনমজুর। রবিবার বিকেলে দিনমজুর পরিবারের বসতঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে দিনমজুর পরিবারের টিনসেটের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার আপ্রান চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি। আগুনে আলখাছ আলীর বসতঘর ও মালামালসহ ভস্মিভূত হয়। পরিবারটি বর্তমানে খোলা আকাশের নীচে অবস্থান করছে। স্থানীয় প্রশাসন ও এলাকার বৃত্তবানদের ওই পরিবারের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।
এব্যাপারে ক্ষতিগ্রস্থ আলখাছ আলী বলেন, রবিবার বিকেলে হঠাৎ অগ্নিকান্ডে পুরো বসত ঘরে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ৮ সদস্যের পরিবার নিয়ে পড়েছি বিপাকে।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, এ বিষয়টি আমাদের কেউ অবহিত করেননি। তবে খোজ নিয়ে দেখব।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed