সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর হামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শাহজাহান প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রবিবার (১০ নভেম্বর) বিকেলে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ছয়টার দিকে নগরীর আম্ভরখানাস্থ হোটেল পলাশে অনুষ্ঠিত হওয়া এ সভায় যোগদান শেষে বের হওয়ার পর শাহজাহানের উপর অতর্কিত হামলা চালানো হয়। ৭-৮ জন হামলাকারি ছুরি দিয়ে তার শরীরের বিভিন্নস্থানে উপর্যুপরি হামলা চালিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাত ৯টার দিকে ওসমানী হাসপাতালে তার শরীরে অস্ত্রোপচার করা হয়।
ওসমানী হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কি কারণে এবং কারা শাহজাহানের উপর হামলা চালিয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, স্বেচ্ছাসেবক লীগ সিলেট সদর উপজেলা শাখার আহবায়ক মো. শাহজান এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে সিলেট ওসমানী মেডিকেল এলাকায় তাৎক্ষণিক এই মিছিল বের করা হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।
আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আজাদুর রহমান সামাদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সেলিম আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম মালিক ইমন, যুব ও ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক, সাংস্কৃতিক সম্পাদক বেলাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জলিল আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক আহমদ, জেলার পরিবেশ সম্পাদক রুহুল আমিন তালুকদার, কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান, সদস্য মোস্তফা উল্লা, এস জামান জুনেদ, আশরাফুল হাসান চৌধুরী কামরান, সুজন চৌধুরী, ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী দিপু রায়, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক লুতফুর রহমান, সিনিয়র সদস্য রিজু চৌধুরী, নুর আহমদ, ময়না মিয়া, জাহেদ আহমদ, নজরুল, ইসলাম, রুমান আহমদ, কয়েছ আহমদ সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More




Comments are Closed