শাহী ঈদগাহ’র সেক্রেটারি কুতুব উদ্দিন আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সেক্রেটারি ও উত্তর কাজীটুলা জামে মসজিদ কমিটির উপদেষ্টা সমাজসেবক কুতুব উদ্দিন আহমদ (৫৫) আর নেই।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ১টার দিকে হৃদরোগে আক্রান্ত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে উজানভাটি রেস্টুরেন্টে পৌছানোর পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তিনি উত্তর কাজীটুলা জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি মরহুম আব্দুল মনাফের দ্বিতীয় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য অাত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে বুধবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে নগরের সোবহানীঘাটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের জন্য পরামর্শ দেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed