ইরানে ৫.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত চার জন নিহত এবং অন্তত ৭০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে আরদাবিল শহরের ৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এটি আঘাত হানে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কম্পনটি তুলনামুলকভাবে শক্তিশালী ছিল। মধ্যরাতের পর আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে আসে।
ইরানি সংবাদমাধ্যমগুলো হতাহতের বিস্তারিত বিবরণ এখনো জানায়নি। তবে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, প্রায় দুই কোটি লোক কম্পন অনুভব করেছে। ভূকম্পনটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed