ধলাই নদীতে অভিযানে ছয়টি নৌকা ধ্বংস
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ধলাই নদীতে লিস্টার মেশিনসহ ৬ টি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ধলাই নদীর উপর নির্মিত ধলাই সেতুর দুই পাশে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান চালনো হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, কলাবাড়ী গ্রামের একদল চাঁদাবাজ দৈনিক মোটা অঙ্কের টাকার লোভে ধলাই সেতুর দু’পাশে লিস্টার মেশিন ও বারকি নৌকা দিয়ে পাথর ও বালু উত্তোলন করার ফলে ব্রিজটি হুমকির মুখে পড়েছে। স্থানীয় লোকজন বাধা দিলেও কলাবাড়ি এলাকার দুটি চাঁদাবাজ চক্র জোরপূর্বক প্রতিদিন ৪০/৫০ টি নৌকাযোগে পাথর ও বালু উত্তোলন করছিল। প্রতিটি নৌকা থেকে চাঁদাবাজচক্র জায়গার মালিকানা দাবি করে দৈনিক লক্ষাধিক টাকা চাঁদা আদায় করত।
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ধলাই ব্রিজটি রক্ষার স্বার্থে ইউএনও সুমন আচার্য এ অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে ইউএনও সুমন আচার্য জানান, ধলাই ব্রিজের দু’পাশে কোন অবস্থায়ই বালু ও পাথর উত্তোলন করতে দেয়া হবেনা। বালু ও পাথর উত্তোলনকারীরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed