যুক্তরাষ্ট্রে কাউন্সিলর হলেন সিলেটের নাঈম
প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হামট্রামিক সিটি নির্বাচনে চার বছরের জন্য সিটি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত নাঈম চৌধুরী।
গত ৫ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ১৩৮০ ভোট পেয়ে নাঈম বিজয়ী হন। সিটি কাউন্সিলর নির্বাচনে নাঈম চৌধুরীর নিকটতম প্রতিদ্বদ্বী মুহাম্মদ হাসান পেয়েছেন ১২০৯ ভোট। অবশ্য হাসানও বাংলাদেশী বংশোদ্ভূত। তৃতীয় হয়েছেন ইয়েমেনী বংশোদ্ভূত মোহাম্মেদ এম সামিরী। তিনি পেয়েছেন ১১৩৩ ভোট।
সিটি কাউন্সিলর নির্বাচনে বিজয়ী নাঈম চৌধুরী সামাজিক যোগাযোগের মাধ্যমে কমিউনিটি ও হামট্রামিক সিটির সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আপনাদের সমর্থন পেয়ে সম্মানিত বোধ করছি। আপনাদের সেবা করার সুযোগ দেয়ায় আমি কৃতজ্ঞ। সমর্থনকারী ও প্রচারণায় অংশগ্রহনকারী সকল স্বেচ্ছাসেবকদের তিনি আন্তরিক অভিনন্দন জানান।
সিটি কাউন্সিলের ফলাফল ঘোষণার পর নাঈম চৌধুরীকে প্রবাসী বাংলাদেশী সহ দেশের আত্মীয়-স্বজন ও শুভাকাংখীগণ শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশী বংশোদ্ভূত নাঈম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের শাহ সিকন্দর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন চৌধুরীর সুযোগ্য সন্তান।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed