রাজনগরে স্কুল ছাত্রীকে ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজারের রাজনগরে এক স্কুল ছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। বিদ্যালয়ে মডেল টেস্ট পরীক্ষা দিতে যাওয়ার পথে জোড়পূর্বক তুলে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে বখাটেরা।
পরে ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার ও রাজনগর থানা পুলিশের সহায়তায় মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করে।
ঘটনাটি ঘটে বুধবার সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের চরকারপাড় গ্রামে।
ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের চরকারপার (আব্দুল্লাহপুর) গ্রামের ৫ম শ্রেণীর ওই ছাত্রী আব্দুল্লাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মডেল টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছিল। যাওয়ার পথে একই গ্রামের তছদ্দর মিয়ার ছেলে আনছার মিয়া (৩৫) ও ওয়াসিদ মিয়ার ছেলে মঈনুদ্দিন (২৬) তাকে জোর করে সড়কের পাশের একটি ঘরে নিয়ে যায়। সেখানে তাকে চেপে ধরে উভয়ে পালাক্রমে ধর্ষণ করে। ওই স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে দেখে ধর্ষকরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিয়ে আসেন। তিনি পুলিশকে খবর দিলে রাজনগর থানার পুলিশ এসে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো থানায় মামলা হয়নি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার বলেন, ঘটনার শিকার মেয়েটিকে নিয়ে আমার কাছে এসেছিলেন অভিভাবকরা। আমি রাজনগর থানার পুলিশকে খবর দিয়ে তাদের হাসপাতালে ভর্তি করিয়েছি। তাদেরকে বলা হয়েছে পূর্ণ আইনি সহায়তা দেয়া হবে।
এব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম বলেন, আমরা ঘটনার শিকার মেয়ের বক্তব্য শুনেছি। সে আনছার নামে একজনের কথা বলেছে। আমারা আসামী গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed