সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি
দক্ষিন সুরমা সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ কুশিঘাট এলাকায় সুরমা নদী থেকে অবৈধ ভাবে নিষিদ্ধ ড্রেজার ও টমটম মেশিন দিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। সুরমা বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসী দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি ও মোগলাবাজার থানা সহ সংশ্লিষ্ট সকলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের লোকজন গত ২৬ অক্টোবর সরেজমিনে গিয়ে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেন। প্রশাসনের নিষেধের পর বালু উত্তোলন কয়েকদিন বন্ধ হলেও গত ৩ নভেম্বর থেকে আবারো প্রভাবশালী মহল বালু উত্তোলন শুরু করেছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের রক্তাক্ত সংঘর্ষের মত ঘটনা।
আগামী ২৪ ঘন্টার মধ্যে বালু উত্তোলন বন্ধ করা না হলে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে সিলেট জকিগঞ্জ সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে।
এলাকাবাসী জানান, বালু উত্তোলনের ফলে নদীর পাড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। ড্রেজারের শব্দে রাতে এলাকার লোকজন ঘুমাতে পারছেন না। শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। শব্দের কারণে রোগীদের অসুস্থতা আরো বাড়ছে। এছাড়াও এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল সহ অসংখ্য বাড়ীঘর ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। নদী তীরবর্তী গ্রাম নদী গর্ভে হারিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।
যে স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে সেখানে জালালাবাদ গ্যাস লিমিটেডের মূল লাইন ও সিসিকের পানি উত্তোলনের লাইন রয়েছে। বালু উত্তোলনকালে যে কোন সময় গ্যাস লাইন ছিদ্র হয়ে বিষ্ফোরণের মত ঘটনা ঘটতে পারে। বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গনের ভয়াবহ ঝুঁকিতে পড়েছে এলাকার কয়েক হাজার পরিবার।
জানা যায়, সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের সুরমা নদীর তীরবর্তী দক্ষিণ কুশিঘাট, পালপুর, হবিনন্দী, কুইটুক মৌজার সুরমা নদীতে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার থেকে একটি প্রভাবশালী মহল ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে।
দিনের বেলা নদীর মধ্যভাগে মেশিন দিয়ে বালু উত্তোলন করলেও রাতের আধাঁরে নদীর একেবারে তীরে চলে আসে। এতে এলাকার লোকজনের মাঝে ড্রেজার আতঙ্ক বিরাজ করছে। জনগণের মধ্যে ক্ষোভ ও উত্তোজনা দেখা দিয়েছে।
এলাকাবাসীর পক্ষে মুরব্বী সাইস্তা মিয়া নদী ভাঙ্গন রোধে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী বলেন, এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে সাথে সাথে তহশীলদার ও সার্ভেয়ার সরেজমিনে গিয়েছেন। তারা দক্ষিণ সুরমার সীমানায় বালু উত্তোলন করতে নিষেধ করেছেন। আবারো যদি দক্ষিণ সুরমার সীমানায় বালু উত্তোলন করা হয় তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, যে স্থান থেকে বালু উত্তোলন হচ্ছে সে স্থানটি সিলেট সদর উপজেলার অধীনে। আমি বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed