নেত্রকোনায় অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা
মো.কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে সদরের ঠাকুরাকোণা ও বারহাট্টার দেউলি গ্রামে এই জরিমানা করা হয়।
অর্থদন্ডপ্রাপ্তরা হলেন বালু ব্যবসায়ীরা দেউলি গ্রামের ওয়ার্ড মেম্বার শফিকুর রহমান কাজল (৬ লাখ), ঠাকুরাকোনার মো. আবদুল মালেক (২ লাখ) ও মো. রফিকুল ইসলাম রবি (২ লাখ টাকা)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. বুলবুল আহমেদ ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিচারকরা জানান, ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে দশ লাখ টাকা জরিমানা করা হয়। এরই সাথে তাদের উত্তোলিত বালু প্রকাশ্য নিলামে ৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।Read More



Comments are Closed