শাবি ছাত্রলীগের ৯ কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা
শাবি প্রতিনিধি: সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ৯ ছাত্রলীগ কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে একজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২১৪ নম্বর সিন্ডিকেট সভায় এ শাস্তি প্রদান করা হয়। শৃঙ্খলা বোর্ডের সুপারিশে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিষয়টি একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেন।
আজীবন বহিষ্কৃত শিক্ষার্থী আব্দুর রশীদ রাসেল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতক ২০১২-১৩ বর্ষের শিক্ষার্থী। ২০১৮ সালের ২৫ মার্চ রুম দখল নিয়ে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান নাইমকে ছুরিকাঘাতের ঘটনায় তাকে আজীবন বহিষ্কার করা হয়। একইসাথে জাহিদ হাসান নাইমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও চলতি বছরের ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলা বিভাগের শিক্ষার্থী রাজীব সরকারের ওপর হামলার অভিযোগে ৮জনকে এক সেমিস্টার করে বহিষ্কার এবং অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- লোকপ্রশাসনে বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আশরাফ কামাল আরিফ (এক সেমিস্টার ও ১০ হাজার টাকা জরিমানা), এস এম আব্দুল বারি সজিব (এক সেমিস্টার ও ৮ হাজার টাকা), ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সুমন মিয়া (এক সেমিস্টার ও ৩ হাজার টাকা), ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. রিশাদ ঠাকুর (১ সেমিস্টার ও ৮ হাজার টাকা), ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মাহবুব আল-আমিন (এক সেমিস্টার ও ৭ হাজার টাকা), বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. কাউসার আহমেদ সোহাগ (এক সেমিস্টার ও ৫ হাজার টাকা), সিএসই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইফতেখার আহমেদ রানা (এক সেমিস্টার ও ৬ হাজার টাকা)।
এছাড়া শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ২০১২-১৩ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের মো. মোস্তাকিম আহমদকে প্রশাসনের অনুমতি ব্যতিত বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।
এই ঘটনায় অভিযোগ প্রমানিত না হওয়ায় লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ এর সুজন চন্দ্র বৈষ্ণব এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. আমিনুল ইসলাম সাময়িক বহিষ্কার প্রত্যাহারসহ অব্যাহতি প্রদান করা হয়েছে।
সিন্ডিকেট সূত্র আরো জানান, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বহিষ্কৃতরা উপরোক্ত জরিমানা পরিশোধ না করলে পরবর্তীতে আরো এক সেমিস্টার বহিষ্কার করার জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের মারামারি, সংঘর্ষ কিংবা শৃঙ্খলা ভঙ্গের কোনো ধরণের প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয় সিন্ডিকেটে।
এদিকে পরীক্ষাতে অসদুপায় অবলম্বন করায় ৬ জন শিক্ষার্থীকে ১টি কোর্স থেকে ও ১২ জন শিক্ষার্থীর অসদুপায় অবলম্বনের সময়কার চলমান সেমিস্টারে রেজিস্ট্রেশনকৃত সকল কোর্স বাতিল করা হয়েছে একই সিন্ডিকেটে।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed