বিশ্বনাথে মুদি দোকানি হত্যায় ৩ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ফুল মিয়া নামে এক মুদি দোকানিকে হত্যা মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক সদস্য দুদু মিয়া, বিশ্বনাথের মুছেধর গ্রামের তেরা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন প্রকাশ ও সুনামগঞ্জের চণ্ডিপুর গ্রামের জগত চন্দ্র দাসের ছেলে জয়ন্ত দাস।
যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন জানান, মামলা চলাকালীন আসামি হেলাল উদ্দিন মারা যাওয়ায় এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় জামাল উদ্দিন নামের আরেক আসামিকে খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে বলা হয়, ২০১২ সালে ২৭ জানুয়ারি রাতে বিশ্বনাথ উপজেলার মুছেধর গ্রামের মাসুক মিয়ার ছেলে মুদি দোকানদার ফুল মিয়াকে তার দোকানে ঢুকে দুদু মিয়া ও তার চার সহযোগী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ফুল মিয়ার বাবা বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ওই বছরের ৩১ মে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
Related News
প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীর এক বছরের কারাদণ্ড
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আলোচিত প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারীকে এক বছরেরRead More
শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়Read More



Comments are Closed