Main Menu

‘দেশে আসতে ট্রাভেল পারমিট সহায়তা পাবে খোকা’

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার পরিবারকে দেশে আসার জন্য ট্রাভেল পারমিটের আবেদনের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। খোকা এবং তার স্ত্রীর কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই। তাই ট্রাভেল পারমিটই একমাত্র ব্যবস্থা বলে জানান প্রতিমন্ত্রী।

রোববার (৩ নভেম্বর) দুপুরে ফেসবুকে নিজের ফেরিফাইড পেজে পররাষ্ট্রপ্রতিমন্ত্রী একথা বলেন। শাহরিয়ার আলম তার ফেসবুক পোস্টে বলেন, ‘নিউইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’র জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এবং তার স্ত্রীর যেহেতু পাসপোর্ট নেই, সেহেতু আন্তর্জাতিকভাবে অন্য দেশ থেকে নিজের দেশে ফেরার এটাই একমাত্র ব্যবস্থা। আমি আমাদের নিউইয়র্কের কনস্যুলেটে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।’

Manual4 Ad Code

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘তিনি এবং তার স্ত্রীর নামে মামলা আছে এবং গ্রেফতারি পরোয়ানাও থাকতে পারে (আমি নিশ্চিত নই) কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে যা জেনেছি, তাদের আগমনের পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছে অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার। শারীরিক অবস্থার অবনতির কারণে চিকিৎসায় হাল ছেড়ে দিয়েছেন চিকিৎসকরাও। এই অবস্থায় তিনি দেশের মাটিতে যেন কবর হয় পরিবারকে সেকথা বলেছেন বলে জানা গেছে।

Manual6 Ad Code

তবে ২০১৭ সালে খোকা ও তারসঙ্গে থাকা স্ত্রীর পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। বাংলাদেশ কনস্যুলেটে তাদের পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করলেও নতুন করে আর পাসপোর্ট পাননি। এই অবস্থায় পাসপোর্ট না থাকায় দেশেও ফিরতে পারছেন না তারা।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code