হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর লালদিঘী (পুরাতন) হকার্স মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কমিটির মোট ১২টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিজয়ীরা হলেন- সভাপতি শেখ মোহাম্মদ কবির আহমদ, সাধারণ সম্পাদক হাজী আব্দুস ছুবহান এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন সৈয়দ জমসেদ হোসেন।
নির্বাচনে বিজয়ী অন্যন্যারা হলেন- সহ সভাপতি পদে হাজী মো. দেলোয়ার আহমদ ও হাজী মো. শামছু মিয়া, সহ সম্পাদক পদে শাহাব উদ্দিন, কোষাধ্যক্ষ হাজী মো. ছালেহ আহমদ, দপ্তর সম্পাদক মো. শাহজাহান আহমদ, ধর্ম সম্পাদক হাজী মো. নুরুল, সহ ধর্ম সম্পাদক মো. মছব্বির মিয়া, ক্রীড়া সম্পাদক শাহাব উদ্দিন ও প্রচার সম্পাদক পদে শাহেদ আহমদ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার হাজী কয়ছর আহমদ কয়েছ। নির্বাচন কমিশনার ছিলেন মো. সামসুদ্দিন ও নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার ছিলেন সোহেল আহমদ।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট প্রদানের মাধ্যমে নতুন কার্যকরী কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যন্যদের নির্বাচিত করায় ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার হাজী কয়ছর আহমদ কয়েছ।
Related News
সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে: সিসিক প্রশাসক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,Read More
সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান চালিয়েRead More



Comments are Closed