Main Menu

সিলেটে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি বাসা থেকে ফারজানা আক্তার মুন্নী (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মুন্নি ওই এলাকার শুভেচ্ছা-৮নং বাসায় গৃহকর্মীর কাজ করতো। বুধবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে। মুন্নী সুনামগঞ্জের আব্দুল মান্নানের মেয়ে।

Manual5 Ad Code

জানা গেছে, ফারজানা আক্তার মুন্নী আম্বরখানা এলাকার আপ্তাব উদ্দিনের বাসায় প্রায় দুই বছর ধরে গৃহকর্মীর কাজ করছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বাসায় নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে মুন্নী। বুধবার সকালে সে ঘুম থেকে না ওঠায় বাসার অন্যরা ডাকাডাকি করেন। তাতে সাড়া না পেয়ে খবর দেওয়া হয় পুলিশে।

Manual1 Ad Code

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মুন্নীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

Manual2 Ad Code

ওসি বলেন, কয়েকদিন আগে মুন্নীর পরিবার তার বিয়ে ঠিক করেছিল বলে জানতে পেরেছে পুলিশ। তাকে বাড়িতেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তার বিয়ে ভেঙে যায়। এরপর ফের তাকে আপ্তাব উদ্দিনের বাসায় কাজে পাঠায় তার পরিবার। বিয়ে ভাঙার হতাশা থেকে মুন্নী আত্মহত্যা করে থাকতে পারে বলে আমরা ধারণা করছি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code