মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: বরগুনায় নিজের মেয়েকে ধর্ষণের দায়ে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান বাবুল জানান, ২০১৭ সালের ২৫ মে কোমল পানীয়ের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে ১৪ বছরের মেয়েকে পান করান সেই ধর্ষক বাবা। মেয়ে অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করেন তিনি। ওইদিন কিশোরীর মা ছোট মেয়েকে নিয়ে তার বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন।
ঘটনার পর নির্যাতনের শিকার ওই মেয়েটি তার মাকে বিষয়টি জানালে তিনদিন পর একই বছরের ২৮ মে নির্যাতিত কিশোরীর নানা বাদী হয়ে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন। এরপর তদন্ত শেষে মামলাটি বিচারের জন্য বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত এই রায় দেন।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আ্যাডভোকেট আশরাফুল আলম। আসামিপক্ষে ছিলেন আ্যাডভোকেট হুমায়ুন কবির।
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা হত্যাকান্ডে ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed