গ্রীসে মিলেছে ২ লাখ বছরের পুরনো মাথার খুলি
বিজ্ঞান ডেস্ক: আফ্রিকা মহাদেশের বাইরে আমাদের প্রজাতির আধুনিক মানুষের সবচেয়ে পুরনো নমুনার খোঁজ পেয়েছেন গবেষকরা। গ্রিসে পাওয়া একটি মাথার খুলিকে গবেষকরা ২ লাখ ১০ হাজার বছরের পুরনো বলে দাবি করছেন। বিজ্ঞানীরা বলছেন, এই খুলিটি এমন এক সময়ের যখন গোটা ইউরোপ ছিল নিয়ান্ডারথান (প্রাচীন মানুষদের একটি প্রজাতি) মানবদের দখলে।
আফ্রিকা থেকে আধুনিক মানুষদের শুরুর দিকে অভিবাসনেরও নজির এ আবিষ্কার। বর্তমান আধুনিক জীবিত মানুষের ডিএনএ-তে যাদের কোনও অস্তিত্ব নেই।
সম্প্রতি বিজ্ঞান সাময়িকী নেচার গবেষকদের নতুন এ আবিষ্কার প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে জানানো হয়, ৭০’র দশকে গ্রিসের আপিদিমা গুহায় দুটি গুরুত্বপূর্ণ জীবাশ্মের সন্ধান পান গবেষকরা। যার একটি ছিল অত্যন্ত বিকৃত, অন্যটি অসম্পূর্ণ।
এর পর গবেষকরা কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যানিং ও ইউরেনিয়াম-সিরিজ ডেটিংয়ের মাধ্যমে জীবাশ্ম দুটির রহস্য উদঘাটন করেন।
গবেষকরা জানান, তুলনামূলক পূর্ণাঙ্গ জীবাশ্মটি নিয়ান্ডারথাল মানব প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। অন্যটিকে বলা হচ্ছে আধুনিক প্রজাতির মানুষের মাথার খুলি, যেটির পেছন দিকে গোলাকৃতির পরিষ্কার আধুনিক মানুষের বৈশিষ্ট্য। এই প্রজাতিটিকে আধুনিক হোমো সেপিয়েন্স প্রজাতির সবচেয়ে পুরনো নমুনা বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞানীতের মতে, ইউরোপ ও এশিয়ার আধুনিক মানুষদের যখন বিস্তৃতি হচ্ছিল তখন এই পূর্বপুরুষরা তাদের সঙ্গে যুদ্ধরত নিয়ান্ডারথাল ও ডেনিসোভান প্রজাতিতে ইউরোপ ও এশিয়া থেকে বিতাড়িত করেছিল।
উল্লেখ্য, বিজ্ঞানীদের গবেষণা মতে- মানুষের উৎপত্তি আফ্রিকা মহাদেশে বলে ধারণা করা হয। প্রায় ৬০ হাজার বছর আগে বর্তমান মানুষের পূর্বপুরুষেরা আফ্রিকা থেকে বের হয়ে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল।
Related News
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More
১ নভেম্বর থেকে ফোন এলেই দেখা যাবে কলারের নাম-পরিচয়
প্রযুক্তি ডেস্ক: অপরিচিত নম্বর থেকে ফোন এলেই এবার জানা যাবে কলারের পরিচয়। আগামী ১ নভেম্বরRead More



Comments are Closed