মনসুরুল হকের মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ সভাপতি আ.স.ম মনসুরুল হক (৬৫)’র দাফন সম্পন্ন হয়েছে। রোববার বাদ যোহর উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছে।
মনসুরুল হক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিলেট জেলা শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ.ন.ম শফিকুল হকের ছোট ভাই।
মরহুমের জানাযার নামাজে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবুল কালাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা সহ সভাপতি আ.স.ম মনসুরুল হকের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাজ্ঞাপন করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শোক প্রকাশকারীরা হলেন- প্রেসক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য মাওলানা শহিদুর রহমান, নূর উদ্দিন, জামাল মিয়া, মো. আবুল কাশেম।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed