বড়পুকুরিয়া কয়লাখনিতে ছাদ ধসে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে বিদ্যুৎ সাবস্টেশনের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন শ্রমিক। রোববার বিকাল সাড়ে ৪টায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছে ফুলবাড়ী উপজেলার বালিপাড়া গুচ্ছগ্রামের আকাশ ইসলাম (১৬) ও পার্বতীপুর উপজেলার হামিদপুর চৌগাছি গ্রামের দেবুড়া রায়ের ছেলে প্রশান্ত রায় (১৭)।
বড়পুকুরিয়া কয়লাখনি সূত্রে জানা গেছে, খনি এলাকার ভেতরে একটি বিদ্যুতের সাব-স্টেশনের নির্মাণ কাজ চলছিল। রোববার সকাল থেকে ছাদ ঢালাইয়ের কাজ চলার সময় বিকাল সাড়ে ৪টায় ছাদের প্রায় ২০ফুট অংশ ভেঙ্গে পড়ে। এতে ছাদের নিচে কাজ করার সময় ২ শ্রমিক চাপা পড়ে।
খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা ৬টায় তারা আকাশ ইসলাম নামে এক শ্রমিককে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটেছে।
স্থানীয় শ্রমিকরা জানান, ছাদের নিচে চাপাপড়া অপর শ্রমিক প্রশান্ত রায়ও মারা গেছেন। তবে তাকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
এদিকে পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, এ ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed