বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মনসুরুল হকের ইন্তেকাল
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আ স ম মনসুরুল হক (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় সিলেট নগরীর তালতলাস্থ বাসায় তিনি ইন্তেকাল করেন।
আ স ম মনসুরুল হক সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আ ন ম শফিকুল হকের ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ রবিবার (২৭ অক্টোবর) বাদ যোহর বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানের দাফন করা হয়।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed