কুলাউড়ায় ঘরের দেয়াল ধ্বসে নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাটির ঘরের দেয়াল চাপায় নেওয়ারুন বেগম (৩৫) নামে তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে।
রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত নেওয়ারুন উপজেলার হাজিপুর ইউনিয়নের বিলেরপাল গ্রামের বয়তুল্লাহ মিয়ার স্ত্রী।
জানা যায়, নেয়ারুন বেগম গত শনিবার (২৬ অক্টোবর) বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির সময় নিজের ঘরের পাশ্ববর্তি টিউবওয়েলের পানি আনতে ঘর থেকে বের হন।
টিউবওয়েলের পানি আনার সময় টানা বৃষ্টিতে ভেজা মাটির ঘরের দেয়ালটি তার উপর হেলে ধ্বসে পড়ে যায়। এতে মাটি চাপায় গৃহবধু নেওয়ারুন গুরুতর আহত হন।
বাড়ির লোকজন তাৎক্ষনিক তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা সিলেটের ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়।
হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত গৃহবধু নেওয়ারুনের ২ ছেলে ও এক মেয়ে রয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed