গলায় ফাঁস দিয়ে স্কুল শিক্ষিকার আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের শেরপুরে এক স্কুল শিক্ষিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম মাছুমা মরিয়ম পারভীন (২৮)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার ব্রাহ্মণগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পারভিনের স্বামী হচ্ছেন ওসমানীনগরের সাদিপুর ইউপির লামা তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্থানীয় গজিয়া গ্রামের বাসিন্দা জুনেদ আহমদ। কয়েকদিন ধরে তারা শেরপুরবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী চাকুরিজীবী হওয়ার কারণে সংসারের কাজ নিয়ে প্রায়ই তাদের মধ্যে মনোমালিন্য হতো। বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাসায় ফিরে পারভিন স্বামীর ফিরতে দেরি হওয়া নিয়ে অভিমান করেন। ফোনে বারবার স্বামীকে বাসায় আসার তাগিদ দেন। কিন্তু স্বামী মিটিংয়ে ব্যস্ত থাকায় ফিরতে পারছিলেন না। রাগ করে ফোনের সংযোগ কেটে দিয়ে পারভীন তার মাকে ফোন করে বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলেন। এর পরপরই মোবাইল ফোন বন্ধ করে আত্মহত্যার পথ বেছে নেন পারভিন। সন্ধ্যা ৭টার দিকে জুনেদ আহমদ বাসায় এসে পারভিনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। সাথে সাথে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার পারভিনকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর হোসেন জানান, মাছুমা মরিয়ম পারভিন স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। তার গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। তবে আত্মহত্যার অন্যকোন কারণ রয়েছে কি-না তা খতিয়ে দেখছি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠিয়েছছে। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed