Main Menu

শুক্রবার সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় শুক্রবার (২৫ অক্টোবর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

জানা গেছে, শুক্রবার নগরীর জিন্দাবাজার, বারুতখানা, হাওয়াপাড়া, জেলরোড, নাইওরপুল, ঝর্নারপাড়, কুমারপাড়া, শাহী ঈদগাহ, রামকৃষ্ণ মিশন, কাজীটুলা, নয়াসড়ক প্রভৃতি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুতের সরবরাহ ব্যবস্থার উন্নয়ন কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed