Main Menu

গাছ কাটা সেই নারী কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: সাভারে একটি আবাসিক ভবনের ছাদে গাছ কেটে ফেলা খালেদা আক্তার লাকীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত লাকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম মারুফ হোসেন চৌধুরীর আদালতে সেই নারীর পক্ষে তাঁর আইনজীবী ঢাকা আইনজীবী (বার) সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক এ আসামির জামিন দিতে অপারগতা প্রকাশ করে বলেন, ‘মামলাটি স্পর্শকাতর, এই মুহূর্তে জামিন দেওয়া সমীচীন হবে না।’ এরপর আইনজীবী আগামী রোববার জামিন শুনানির দিন নির্ধারণ করার নিবেদন করলে বিচারক আগামী রোববার জামিন শুনানির দিন নির্ধারণ করেন।

আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ২৩ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সাভারের সিআরপি রোডের বাড়ি থেকে ওই নারীকে আটক করে পুলিশ। গত মঙ্গলবার গাছ কাটার ঘটনাটি ঘটে। পরে গাছ কাটার সেই ভিডিও ভাইরাল হলে অ্যাকশনে নামে পুলিশ। ভিডিওটি পোস্ট করেছেন গাছের মালিক সুমাইয়া হাবিব।

Share





Related News

Comments are Closed