লন্ডনে লরিতে মৃত অবস্থায় উদ্ধার ৩৯ জনই চীনা
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে লরি থেকে যে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে; তারা সবাই চীনা নাগরিক। বৃহস্পতিবার লন্ডনের বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে লন্ডনের স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, লন্ডনের পূর্বাঞ্চলের গ্রে শহরে পরিত্যক্ত একটি লরি থেকে বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। লরি থেকে মৃত অবস্থায় উদ্ধারকৃতরা চীনের নাগরিক। বুধবার (২৩ অক্টোবর) নৌকা যোগে বেলজিয়াম থেকে লন্ডনের গ্রেতে পৌঁছেছিলেন ওই চীনারা।
এসেক্সের পুলিশ বলছে, তাদের তদন্তের প্রাথমিকভাবে জোর দেয়া হয়েছিল, লরি থেকে উদ্ধারকৃতদের পরিচয় শনাক্ত করা। উদ্ধারকৃতদের মধ্যে ৩৮ জন পূর্ণ বয়স্ক ও একজন কিশোর রয়েছে। লরি থেকে মরদেহ সরিয়ে নেয়ার জন্য টিলবুরির কাছে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
তবে এই মরদেহ উদ্ধারের ব্যাপারে এসেক্স পুলিশ এবং লন্ডনে নিযুক্ত চীনা দূতাবাস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এর আগে ২০০৯ সালে লন্ডনের দক্ষিণাঞ্চলের দোভার বন্দর থেকে চীনের ৫৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়। সেসময় চীনা এই নাগরিকরা নেদারল্যাণ্ডের একটি ট্রাক ভাড়া করে যাত্রা শুরু করেছিলেন। পরে ওই ট্রাক থেকে দুজনকে জীবিত এবং বাকিদের মরদেহ উদ্ধার করা হয়।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed