ছাতকে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাহেলা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহেলা বেগম সিংচাপইড় গ্রামের মাষ্টার নজরুল ইসলামের (নজন মাষ্টার) স্ত্রী ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে অন্যান্য দিনের মতো বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান বৃদ্ধা রাহেলা বেগম। এক সময় পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।
এদিকে, ঘণ্টা পেরিয়ে গেলেও রাহেলা বেগমের ঘরে ফিরতে দেরি দেখে সন্দেহ হয় স্বজনদের। তাৎক্ষণিক তার স্বজনরা পুকুরে খোঁজতে গিয়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংচাপইড় ইউপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed