বিশ্বনাথে ৪ সন্তানের জনক নিখোঁজ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে নিজাম খাঁন (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মৃত মুজেফর খাঁনের পুত্র। চার সন্তানের জনক নিজাম খাঁন পেশায় একজন রংমিস্ত্রি।
বুধবার (২৩ অক্টোবর) ভোর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এব্যাপারে তার স্ত্রী হুছনা বেগম বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। ডায়েরী নং- ১৩০৯।
জানা গেছে, নিজাম খাঁন প্রতিদিনের ন্যায় বুধবার ভোর ৫টায় ফজরের নামাজ পড়তে শ্রীধরপুর গ্রামের জামে মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এবং সকাল পর্যন্ত বাড়ীতে ফিরে না আসায় তার সাথে থাকা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে নিজাম খাঁন এখনও নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাচ্ছেন না পরিবারের সদস্যরা।
কেউ নিখোঁজ নিজাম খাঁনের সন্ধান পেলে তথ্য দিয়ে সহযোগিতার জন্য অনুরোধ করেছেন পরিবারের সদস্যরা। মোবাইল নং ০১৩০৪-৯৩৪৯১০, ০১৭২৮-১৮৬০৮২।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed